Loading

Slzii.com Batla

Batla (Litaba)

ঘোড়াশালে মাদকবিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ

ঘোড়াশালে মাদকবিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ
Sangbad bengali crime top

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাদকবিরোধী মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ছয়টার দিকে ঘোড়াশাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতির নেতৃত্বে একটি মাদকবিরোধী মিছিল ঘোড়াশাল স্টেশন এলাকা থেকে বাজারের দিকে যাচ্ছিল। মিছিলটি নির্ধারিত স্থান অতিক্রম করার পরপরই স্টেশনের কাছে শুক্কুরের হোটেলের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত থেকে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে করে এসে শহীদ ময়েজউদ্দিন সেতুর ওপর থেকে ককটেল দুটি ছুড়ে পালিয়ে যান। অবিস্ফোরিত ককটেলটি রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দুর্ঘটনা এড়াতে সেটি কাঠ দিয়ে ঘিরে রাখেন।খবর পেয়ে পলাশ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। ঘটনার পর থেকে ঘোড়াশাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পলাশ থানার পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
2026-06-23 14:40:00

U ntse u etsang?

0.024889945983887


Litaba
Litaba

Litaba tsa morao-rao le Lihlooho tsa litaba
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাদকবিরোধী মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ছয়টার দিকে ঘোড়াশাল বাজার এল...
Litaba