Loading

Slzii.com Search

Search (News)

নাটোরে হবে বিশ্বমানের পর্যটন হাব : পর্যটনমন্ত্রী

নাটোরে হবে বিশ্বমানের পর্যটন হাব : পর্যটনমন্ত্রী
Sangbad bengali top tourism

নাটোরকে একটি আধুনিক ও বিশ্বমানের ‘ট্যুরিস্ট হাব’ বা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, বনলতা সেন, রানী ভবানী আর বিখ্যাত কাঁচাগোল্লার এই জেলায় পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও এতদিন অবকাঠামো ও আবাসন সুবিধার অভাব ছিল। এবার সেই অভাব দূর করে আধুনিক পর্যটন ব্যবস্থা নিশ্চিত করা হবে।শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নাটোরে ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।আফরোজা খানম বলেন, “নাটোরে উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতি বিল ও চলনবিলের মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রচারণা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে অনেক পর্যটক এখনো নাটোর সম্পর্কে বিস্তারিত জানেন না। আমরা এখানে পর্যটকদের থাকার জন্য মানসম্মত আবাসন ও আধুনিক অবকাঠামো গড়ে তুলব। নাটোর হবে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।”উত্তরা গণভবন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পরে বিকেলে মন্ত্রী নলডাঙ্গা উপজেলার হালতি বিল পরিদর্শন করেন। সেখানে পাটুল বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।জনসভায় প্রধান বক্তার বক্তব্যে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ নাটোরে আসেন। কিন্তু থাকার ভালো জায়গা না থাকায় অনেকে ফিরে যেতেন। এখন থেকে পর্যটকদের জন্য সকল আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সাবিনা ইয়াসমিন ছবি, মোস্তাফিজুর রহমান শাহীন এবং সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।\
2026-08-08 03:07:00

What are you doing?

0.025946855545044


News
Sangbad

Latest News and Headlines
নাটোরকে একটি আধুনিক ও বিশ্বমানের ‘ট্যুরিস্ট হাব’ বা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজ...
News